× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি ১১ লক্ষ টাকা অনুদান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর অনুদান

করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক প্রদত্ত ১ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রী। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের অনুপ্রেরণা ও উৎসাহে মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মেরিন ফিশারিজ একাডেমি-এর কর্মকর্তাগণ বৈশাখী ভাতা ও কর্মচারীগণ একদিনের বেতন মিলিয়ে মোট ১ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন।

চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে অনুদান প্রদানের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “করোনা সংকটকালে মানবিক সহায়তা কর্মসূচির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে পেরে আমরা গর্বিত। জাতির এই ক্রান্তিকালে সকলের এগিয়ে আসা উচিত। সকলে একসাথে কাজ করলে আমরা এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করতে পারবো।”


এ ক্যটাগরির আরো খবর..