× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নওগাঁ (নিয়ামতপুর), ১৪ ভাদ্র (২৯ আগস্ট) :

প্রধানমন্ত্রীর চিকিৎসা অনুদানের চেক বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
প্রধানমন্ত্রীর চিকিৎসা অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৮ জন দরিদ্র ব্যক্তি চিকিৎসা সহায়তার চেক পেয়েছেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার অসহায়, দরিদ্র ১৮ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৮ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ নিয়ামতপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, সরকারি খাদ্য গুদামে এখন খাদ্যশস্য মজুত আছে প্রায় বিশ লাখ মেট্রিক টন। তাই ভোক্তাদের স্বস্তি দিতেই আমরা ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করতে যাচ্ছি। তিনি বলেন, আউশ ধান বাজারে আসতে শুরু করায় দামও কমতে শুরু করেছে। কৃষক এখন আমন চাষে ব্যস্ত। আমন ধানের চাষাবাদ বৃষ্টির ওপর নির্ভরশীল। উৎপাদন কতটুকু হবে তা প্রকৃতির ওপর নির্ভর করে। সে কারণে আমরা সতর্কতা হিসেবে ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে জিটুজি পদ্ধতিতে চাল আমদানির কাজ শুরু করেছি। সেপ্টেম্বর থেকে এ চাল দেশে আসতে শুরু করবে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১২টি মসজিদ ও মন্দিরের মাঝে ২ লাখ ১৬ হাজার টাকা ও তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক বিতরণ, এডিপির অর্থায়নে ৫০টি মসজিদে লাশবাহী খাটিয়া বিতরণ এবং উপকারভোগীদের মাঝে ১৬০টি সেলাই মেশিন বিতরণ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

পরে মানবাধিকার কমিশন নিয়ামতপুর শাখার সদস্যদের শপথ গ্রহণ শেষে তাদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন খাদ্যমন্ত্রী।

এর আগে মন্ত্রী নিয়ামতপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের মোবাইল ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন শেষে গাড়ির চাবি হস্তান্তর করেন।


এ ক্যটাগরির আরো খবর..