× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত ক্রিকেটার সাব্বিরের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ের দাওয়াত দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় সাব্বির রহমান তাঁর বাবা-মাকে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে বিয়ের দাওয়াত কার্ড তুলে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান। আমন্ত্রণপত্র গ্রহণ করে নতুন জীবনে সাব্বির রহমানের সফলতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে একের পর এক বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় ছিলেন সাব্বির রহমানও। গত মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন তিনি। কিন্তু টানা খেলার মধ্যে থাকায় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি।

তাই আর দেরী না করে, আগামীকাল শনিবার ১৭ আগস্ট রাজধানীর একটি কনভেনশন হলে হলুদ দিয়ে শুরু হবে সাব্বির-অর্পার বিবাহ অনুষ্ঠান। ১৮ আগস্ট কনেপক্ষের বাড়িতে বরযাত্রী অনুষ্ঠান। একদিন বাদে ২০ তারিখ হবে বৌভাত। এরপর স্ত্রীকে নিয়ে নিজ গ্রাম রাজশাহীতে যাবেন তিনি। সেখানে নিজের এলাকায় ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠানের বন্দোবস্ত করেছেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।

বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এরই মধ্যে বিসিবি থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির রহমান। সব আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৮ আগস্ট টাইগার ক্যাম্পে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

সাব্বিরের স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত মার্চে বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আকদ হয়েছিল সাব্বির-অর্পার।


এ ক্যটাগরির আরো খবর..