× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডেস্ক

প্রথম দুই সৌদি মহাকাশচারী পৌঁছালেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
saudi arabian space

মার্কিন বেসরকারী মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস এর উদ্যোগে একটি ব্যক্তিগত মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো সোমবার দুই সৌদি মহাকাশচারীকে নিয়ে স্পেসএক্স ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে।

মহাকাশে যাওয়া প্রথম সৌদি নারী রায়ানাহ বারনাবি একজন মহিলা বিজ্ঞানী এবং তার সহযাত্রী আলি আল-কারনি একজন প্রশিক্ষিত ফাইটার পাইলট। তাদের দেশের হয়ে প্রথম এই দুইজন কক্ষপথ পাড়ি দিলেন।

বারনাবি মহাকাশ থেকে অভিবাদন জানিয়ে বলেন, ‘আমি এখানে শুধু নিজেকেই প্রতিনিধিত্ব করছি না, বরং দেশের এই অঞ্চলের সকলের আশা এবং স্বপ্নের প্রতিনিধিত্ব করছি।’ মিশন কমান্ডার পেগি হুইটসন বলেছেন, ‘আমরা এখানে এসে সত্যিই আনন্দিত।’ হুইটসন নাসার প্রাক্তন মহাকাশচারী যিনি অতীতে তিনবার মহাকাশ ভ্রমণ করেছেন।

তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত মিশন ছিল, একটি দুর্দান্ত রাইড ছিল। আমরা উপরে যাওয়ার পথে অনেক মজা করেছি এবং আমরা এখানে অনেক কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।’ চতুর্থ ক্রু সদস্য হলেন আমেরিকান ব্যবসায়ী জন শফনার। মহাকাশ স্টেশনে ডকিংয়ের দুই ঘন্টা পরে এই চার নভোচারী আইএসএসে প্রবেশ করেন, যেখানে তারা সাতজন মহাকাশচারীর সাথে যোগ দেন। এদের  তিন জন রাশিয়ান, তিন জন আমেরিকান এবং একজন আমিরাতের। তারা আগে থেকেই মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন।

স্পেসএক্স রকেটটি রোববার ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে। এটি পৃথিবীর কক্ষপথ আবর্তন করে ভূপৃষ্ঠ থেকে ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) উচ্চতায় মহাকাশ স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় ১৬ ঘন্টা।


এ ক্যটাগরির আরো খবর..