× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ডেস্ক

প্রথমবারের মতো নারী ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
প্রথমবারের মতো নারী ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল

ব্রাজিল প্রথমবারের মতো ফিফা নারী ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোববার (৭ ডিসেম্বর) আসরের ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে সেলেসাও নারীরা। পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতেছে ব্রাজিল।

ফিলিপাইনের মানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় এদিন হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে পর্তুগালের চেয়ে বল দখল কিংবা আক্রমণ সব জায়গাতেই এগিয়ে ছিল লাতিন আমেরিকার দেশটি।

ম্যাচের প্রথমার্ধে অন টার্গেটে ৪টি শট করেও কোনো গোলের দেখা পায়নি পর্তুগাল। অন্যদিকে ব্রাজিল প্রথমার্ধে অন টার্গেটে ৮ টি শট রেখেছে। যার মধ্যে একটিতে গোলের দেখা পায় তারা। ৯ মিনিট ৪৬ সেকেন্ডে ব্রাজিলকে প্রথম গোলটি এনে দেন এমিলি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ২২ মিনিট ২৫ সেকেন্ডে আমানদিনহার গোলে লিড বাড়ায় লাতিন আমেরিকার দেশটি। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। তবে কোনো সাফল্য পায়নি তারা। উল্টো ম্যাচের ৩৭ মিনিট ৫১ সেকেন্ডে দেবরা ভেনিন তৃতীয় গোলটি করেন।

ফাইনালে বেশিরভাগ সময় জুড়েই আধিপত্য ছিল ব্রাজিলের। পুরো ম্যাচে ৩৮ বার গোলের প্রচেষ্টা চালায় তারা। যার মধ্যে ১৬টি শট ছিল অন টার্গেটে। অন্যদিকে পর্তুগাল মাত্র ১৯ বার গোলের প্রচেষ্টা চালায়। তাদের ৭টি শট ছিল অন টার্গেটে। তাছাড়া ব্রাজিল ১১টি কর্নার পায়। বিপরীতে পর্তুগাল পায় ৬টি কর্নার।

এর আগে সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন। গোল্ডেন বুট অর্জন করেছেন এমিলি।

 


এ ক্যটাগরির আরো খবর..