× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না – শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন – প্রধানমন্ত্রী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিনদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মায়ের হাত ধরে শহীদ মিনারে শিশু মার্জিয়া আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত যশোরের শার্শার কায়বা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১২৩ বোতল ভারতীয় ESKUF সিরাপ উদ্ধার আইসিএসবি কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নড়াইল জেলা সদর হাসপাতালে ৪৫ জন কর্মীর পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন – প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন - প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি সেখানে প্রবেশ করলে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এসময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..