× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

প্রত্যয় জসীম এর প্রামাণ্যচিত্র ‘মুজিবনামা’ প্রকাশিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
মুজিবনামা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষে কবি ও কথাশিল্পী প্রত্যয় জসীম নির্মাণ করেছেন মুজিবনামা প্রামাণ্যচিত্র। প্রত্যয় জসীমের দীর্ঘ কবিতা মুজিবনামা অবলম্বনে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। কবিতার ধারাবর্ণনা করেছেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ডিজি প্রয়াত বাচিক শিল্পী কাজী আবু জাফর সিদ্দিকী।
২০০৭ সালে এ প্রামাণ্যচিত্রটির মহরত করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, প্রয়াত আবদুল জলিল। নানা জটিলতা কাটিয়ে অতঃপর সম্প্রতি এ প্রামাণ্যচিত্রটির সম্পাদনার কাজ শেষ করেন প্রত্যয় জসীম নিজেই। ইতোমধ্যে প্রামাণ্যচিত্রটির ওয়েব ভার্সন ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে। ইউটিউবে ‘প্রত্যয় জসীম’ সার্চ দিলে এটি দেখা যাবে।
উল্লেখ্য প্রত্যয় জসীম এ প্রজন্মের একজন সব্যসাচী লেখক। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তার প্রকাশিত বই-এর সংখ্যা শতাধিক।


এ ক্যটাগরির আরো খবর..