শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৮নং ক্রোকিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা-২০১৭ ইং উপলক্ষ্যে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর ২০১৭) সকালে বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সৈয়দ মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার আল-আজাদ, সহকারী শিক্ষক আবুল হোসেন, সাবেক প্রধান শিক্ষক আঃ রব মিয়া, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আ. হাকিম সরদার, সদস্য নাসির উদ্দিন, ফিরোজ সরদার, ৫ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মনির আলম।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মো. হেমায়েত হোসেন বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যকেটি শিক্ষার্থীকে আলোকিত মানুষ হয়ে উঠতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সমান ভাবে শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে। তাদের সন্তানরা কোথায় যায়, কি করে ও কাদের সঙ্গে চলাফেরা করে তাহা নজরে রাখতে হবে। আর শিক্ষার্থীদেরকেও লেখা পড়ার ব্যাপারে মনযোগী হতে হবে। এছাড়াও দেশের প্রতি অনুগত ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির সঙ্গে থাকতে হবে। সাথে সাথে ধর্মের প্রতিও অনুগত থাকতে হবে।



