× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

বিড়ি বাংলাদেশে থাকবে না : অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে এর আগে অনেক চিঠি পেয়েছিলাম। এবার দু’একটা পেয়েছি। সুতরাং বিড়ি বাংলাদেশে থাকবে না। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে বাংলাদেশ সিগারেট কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে সিগারেট উৎপাদনকারী ১৩ কারখানার মালিক ও এমডিরা অংশ নেন।

তিনি বলেন, দেশের তামাক বাজারের ৮০ শতাংশ বিড়ির দখলে রয়েছে। এ বিড়ি আবার খুব নিম্নমানের। এসব তামাক পণ্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই ভবিষ্যতে দেশে বিড়ি থাকবে না, সরকার এজন্য পলিসি গ্রহণ করছে।

অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানিসহ দেশের তামাক কোম্পানিগুলো বৈঠকে তাদের মতামত জানিয়েছেন। আজকের বৈঠকটাই ছিল কোম্পানিগুলোর মতামত শোনা। পরে আমরা বসে তামাক বিষয়ে সিদ্ধান্ত নেবো। তারা তাদের সব ধরনের চাহিদার কথা জানিয়েছেন। দুই পক্ষ থেকেই আলোচনা হয়েছে।  এ ধরনের পদক্ষেপে রাজস্ব আয়ে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে চাহিদা কমলে তো রাজস্ব আয় একটু কমবেই।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ মামুনসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..