× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তদন্তদলের কুঠিবাড়ি পরিদর্শন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির দ্বিতীয়তলায় রক্ষিত ৫টি তরবারির মধ্যে ২টি চুরির ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন কর

৫ সদস্যের তদন্ত কমিটি কুঠিবাড়ির মূল ভবনের দ্বিতীয়তলার ২০১নং কক্ষ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে কমিটির প্রধান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রশাসনিক বিভাগের প্রধান উপ পরিচালক গাজী ওয়াসিউল হক সাংবাদিকদের জানান, আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে এরকম সুরক্ষিত এলাকা থেকে কিভাবে তরবারি চুরির ঘটনা ঘটল? ঘটনার সময় ক্লোজ সার্কিট ক্যামেরা কেন বন্ধ ছিল সবকিছু বিশ্লেষণ করে দেখা হবে এবং যেকোনো মূল্যে তরবারি উদ্ধার করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, যেহেতু এখনো মামলা হয়নি, তাই তরবারি চুরির ঘটনায় কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে জিডির সূত্র ধরে আইনি প্রক্রিয়ায় তদন্ত চলছে।

গত বুধবার বিকেল থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে যেকোনো সময় কুঠিবাড়ির দ্বিতীয়তলার ২০১নং কক্ষের একটি আলমারিতে রক্ষিত ৫টি তরবারির মধ্যে ২টি তরবারি  চুরি হয়

 


এ ক্যটাগরির আরো খবর..