× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

প্রত্যাশিত সংস্কার না হলে দেশের অনিয়ম ও দূর্নীতি রোধ করা সম্ভব নয়: কুষ্টিয়ায় বিআরপি’র কর্মী সমাবেশ নেতৃবৃন্দরা”

SDutta
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যূত্থানের পরও আশানুরূপ সংস্কারের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছায়নি। আর প্রত্যাশিত সংস্কার না হলে দেশের অনিয়ম ও দূর্নীতি রোধ করা আদৌ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রিফাইতপুরে অনুষ্ঠিত এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের চেয়ারম্যান সোহেল রানা ও মহাসচিব আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টায় সংস্কার প্রক্রিয়া প্রায় সম্পন্ন, তবে জনগণ এখনো প্রত্যক্ষ সুফল পায়নি।”

মহাসচিব তৌহিদুল ইসলাম বলেন, “স্বৈরাচার পতনে ছাত্র-জনতার আত্মত্যাগ ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। নইলে বাংলাদেশে রাজনীতির ভবিষ্যত অন্ধকার। ”

বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক বলেন, “সংস্কার বাস্তবায়ন ব্যতীত নির্বাচন হলে গণঅভ্যূত্থানের চেতনা ব্যর্থ হবে। তিনি আরও বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকাটাই জরুরি। নইলে যেকোন সময় স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠতে পারে। ”

তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: মেহেদী হাসান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কাদির কাজল, সহ-আন্তর্জাতিক সম্পাদক সোহাগ মোঃ সজিব খান এবং কার্যনির্বাহী সদস্য মাহবুবর রহমান শিপন ও সাইফুজ্জামান টুলুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিআরপি’র সদস্য সচিব মোঃ হাসিম হোসেন, সঞ্চালনা করেন খুলনা জেলা আহ্বায়ক সৈয়দ ওয়াসিম রেজা।


এ ক্যটাগরির আরো খবর..