× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

যশোরে প্রতিমন্ত্রীর এপিএস, ভাগ্নেসহ পাঁচজনের নামে মামলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
মামলা

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের শ্লীলতাহানি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, গালিগালাজ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতিমন্ত্রীর ভাগ্নে, এপিএসসহ পাঁচজনের নামে আদালতে মামলা হয়েছে।

সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মণিরামপুর আমলী আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার পবরর্তী তারিখ ২০ অক্টোবর ধার্য্য করা হয়েছে। মামলা নম্বর সিআর ২৫০/২০। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আবদুল লতিফ।

আসামিরা হলেন, মণিরামপুরের ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মন্টু, ভোজগাতি ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মণিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ও মণিরামপুরের মৃত ইব্রাহিম খানের ছেলে কবীর খান। আসামি উত্তম চক্রবর্তী বাচ্চু যশোর-৫ আসনের এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে। আর কবির খান প্রতিমন্ত্রীর এপিএস।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুলাই মণিরামপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও বাদী উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রথমে বাদী পৌর এলাকায় চারটি প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হওয়ার বিষয়ে আলোচনা করলে প্রশাসন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিমন্ত্রীসহ সকলেই উদ্বেগ প্রকাশ করেন। হঠাৎ এজেন্ডা বর্হিভূত বিষয়ে এক নম্বর আসামি বাদী উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের পুত্র তার ফেসবুকে জনপ্রতিনিধিদের কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছে বলে অভিযোগ করে বিচার দাবি করেন।

এজেন্ডাবর্হিভূত বিষয় হলেও বাদী যুক্তিসঙ্গত জবাব দেন। এরপর আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে হট্টগোল, হৈচৈ করে জামার হাতা গুটিয়ে বাদীকে গালিগালাজ ও মারপিট করতে যায়। আসামিদের অপতৎপরতা বুঝতে পেরে বাদী দ্রুত মিলনায়তন ত্যাগ করে পাশে থাকা জিপ গাড়িতে উঠার সময় আসামিরা পিছনে পিছনে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আসামিদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গিমা, এমনকি বাদীর পরণের কাপড় টানাটানি করে শ্লীলতাহানি ঘটায়। আসামিদের এমন কর্মকান্ডে উপস্থিত লোকজনের সামনে বাদী অপমাণিত ও ভীষণভাবে লজ্জা পেয়েছেন। টানা হেঁচড়ার এক পর্যায়ে বাদীর ভ্যানিটি ব্যাগ থেকে মূল্যবান কাগজপত্র ও একটি শাওমি মোবাইল ফোন পড়ে যায়। তিন নম্বর আসামি মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। উপস্থিত আইনশৃংখলার দায়িত্বে থাকা সদস্য ও স্বাক্ষীগণ উপস্থিত ছিলেন। আসামিরা দ্রুত মিলনায়তনে প্রবেশ করে। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকায় দুর্নীতিবাজ আসামিগণ বাদীকে হেনেস্তা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..