× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ডেস্ক

প্রতিবেশী দেশ বাদ দিয়ে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে অন্তর্বর্তী সরকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব সময়েই দ্বিপক্ষীয় প্রথম সফরে পররাষ্ট্র মন্ত্রীরা দিল্লি যেতেন। তবে অন্তর্বর্তী সরকারের আমলে এবার ব্যতিক্রম দেখা গেল। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবার প্রথম  দ্বিপক্ষীয়  সফরে বেইজিং গেলেন। আর এই সফরের মধ্যে দিয়ে দীর্ঘদিনের বাংলাদেশের  দীর্ঘদিনের প্রচলিত কূটনীতির ধারা ভেঙে দিল্লিকে একটি  বার্তাও দেয়া হলো যে,  ঢাকা এখন বেইজিংকেই প্রাধান্য  দিচ্ছে।

প্রতিবেশী দেশ ও রাজনৈতিক কারণে পররাষ্ট্র মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর প্রথম  দ্বিপক্ষীয় সফর হতো দিল্লিতে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে এবার ব্যতিক্রম দেখা গেল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। তবে দিল্লির সঙ্গে সম্পর্ক শীতল হলেও বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে গতি পাচ্ছে ঢাকার। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে দিল্লিকে পাশ কাটিয়ে বেইজিংয়ের প্রতি ঢাকার ঝুঁকে পড়াটা  এখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে।

ভারতের বিকল্প চিকিৎসা চীনে: বাংলাদেশের অনেক রোগীই ভারতে চিকিৎসা নিয়ে থাকেন। অন্যান্য দেশের তুলনায় খরচ কম ও যাতায়াতে সহজ হওয়ার জন্যই প্রচুর বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতকেই বেছে নেন। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর ভারতে বাংলাদেশিদের ভিসা জটিলতা বেড়েছে।  যদিও  বাংলাদেশিদের জরুরী মেডিকেল  ভিসা চালু রেখেছে ভারত। তবে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনকে প্রস্তাব দেয়া হয়েছে। বিশেষ করে চীনের কুনমিংয়ে যেন বাংলাদেশিরা সহজেই চিকিৎসা নিতে পারেন, সেই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশিরা চীনে সহজেই  চিকিৎসা নিতে পারবেন।

রোহিঙ্গা ইস্যুতে চীনঃ  রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে চীন। যদিও রোহিঙ্গা সঙ্কটের সমাধান এখনো হয়নি। তবে রোহিঙ্গা ইস্যুতে এখনো চীনের ওপর ভরসা করে আছে  বাংলাদেশ।

চীনা ঋণের সুদের হারঃ  বাংলাদেশ চীনের কাছ থেকে নেয়া  ঋণের সুদের হার কমানোর প্রস্তাব করেছে। চীনা ঋণ ২ – ৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। এছাড়া সব ধরণের ঋণ পরিশোধের সময়সীমা ২০ থেকে বাড়িয়ে   ৩০ বছর  মেয়াদী করার জন্য যে অনুরোধ চীনকে করা হয়েছে। এ বিষয়ে চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে।  বাংলাদেশের এই প্রস্তাবে চীন রাজী হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার কাছে কি চায় বেইজিংঃ চীনা প্রেসিডেন্ট শি  জিন  পিংয়ের বৈশ্বিক তিনটি  উদ্যোগ রয়েছে। এগুলো হলো-  গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই),  গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই), গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ ( জিসিআই)। এই তিনটি উদ্যোগে যোগ দিতে বাংলাদেশকে অনেক আগেই প্রস্তাব দিয়েছে চীন।  তবে বাংলাদেশ এখনো এসব উদ্যোগে  যোগ দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বেইজিং সফরে আবারো   চীন এই প্রস্তাব দিয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রস্তাবগুলো আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে বাংলাদেশ, তারপর সিদ্ধান্ত নেবে।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন চীন সফরকালে বলেছেন, এ বছর বাংলাদেশ ও চীনের ৫০ তম কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী। এই সময়ে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে, ঘনিষ্ঠ হবে। এই সময়ে আমাদের অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে বিনিময় বাড়বে। এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের  আরো ঘনিষ্ঠ বিনিময় হবে। তবে এর আগে উপদেষ্টা চীন ও ভারত প্রশ্নে  ভারসাম্যের কূটনীতির কথাও বলেছেন। তিনি বলেছেন,  চীন, ভারত  যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

বিশেষজ্ঞরা যেভাবে দেখছেনঃ চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বাংলানিউজকে বলেন,  বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টার এবারের  চীন সফর বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যবসা, বাণিজ্য,  রাজনীতি ও কূটনৈতিকসহ নানা  কারণে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।  আবার ভার‍ত আমাদের প্রতিবেশী দেশ। চীন ও ভারত উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..