× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ভাতিজার হাতে চাচা খুন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি: যশোরে ভাতিজার ধারালো বটির কোপে আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। নিহতের পরিবার বলছে হত্যাকারী আলাল (২৮) একজন মানষিক প্রতিবন্ধী ।

আজ ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপতাল মর্গে রয়েছে। নিহত আবুল কাসেম একই গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে।

নিহতের ভাইপো রনি জানান, আজ সকালে তার চাচা আবুল কাসেম হাটতে বের হয়। এসময় আলালদের বাড়ির সামনে পৌছুলে সে বাড়ি থেকে বটি নিয়ে এসে কোপ দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরো জানান, আলাল মানসিক প্রতিবন্ধী। তাকে বেধে রাখতে হয়। নইলে সে বাড়ি থেকে পালিয়েও যায়। কোন শত্রুতা নয়, এটি একটি দুর্ঘটনা। মানসিক প্রতিবন্ধী (পাগল) আলালকে বাড়িতে বেধে রাখা হয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, ধারারো অস্ত্রের আঘাতে আবুল কাসেমের বড় ধরনের ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারনেই তার শৃত্যু হয়েছে।

এ বিষয়ে কোতয়ালি থানার ওসি মোঃ মনিরুজ্জামন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..