× Banner
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তির তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালা-২০২০ এর খসড়া চূড়ান্ত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি প্রতিবন্ধী ব্যক্তির তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালা-২০২০’ এর খসড়া আজ চূড়ান্ত হয়েছে বলে প্রকাশ করেন।

৬টি অনুচ্ছেদ সম্বলিত এ নীতিমালাটি কার্যকর হলে প্রতিবন্ধীবান্ধব প্রধানমন্ত্রীর সহমর্মিতার আরেক ধাপ অগ্রগতি সাধিত হবে এবং সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তির পক্ষে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সহজলভ্য হবে বলে সমাজকল্যাণমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।  প্রতিবন্ধীদের তথ্যসংগ্রহের জন্য ওয়েবসাইট এপ্লিকেশনসহ ‘Diabilty Information System’ (DIS) আওতায় একটি ওয়েবসাইট (www.dis.gov.bd) চালু করা হয়েছে, যা প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে।

বিভিন্ন সরকারি-বেসরকারি কর্তৃপক্ষ ও সংস্থা কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিবর্গের এ তথ্যভাণ্ডার ব্যবহারের চাহিদার প্রেক্ষিতে একটি তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের ছবিসহ তথ্যসম্বলিত তথ্যভাণ্ডার প্রস্তুত করে যাবতীয় তথ্যাবলী সকল প্রশাসনিক মন্ত্রণালয়ের ব্যবহারোপযোগীকরণ ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি’র অন্যতম উদ্দেশ্য। এ উদ্দেশ্যপূরণকল্পে চাহিদাকৃত তথ্য-উপাত্তের ব্যবহারের পথ সুগম করার জন্যই এই নীতিমালা প্রণয়ন করা হলো।  মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..