× Banner
সর্বশেষ
আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ নানা ধরনের দুর্যোগের মাঝেও প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম বলে মন্তব্য করেছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা হোসেন।

শনিবার সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউটে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দেশের অন্যান্য দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে যাতে প্রতিবন্ধীরা অবহেলিত না হয় সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সায়মা হোসেন।

এদিকে একই অনুষ্ঠানে, যে কোন দুর্যোগের সময় উদ্ধার অভিযানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে সবার প্রতি আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।

৩ দিনব্যাপী এ সম্মেলনে দেশি বিদেশি মোট চারশ’ প্রতিবন্ধী অংশ নিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..