ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জেল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন সভাপতির পদ শূণ্য থাকা, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন না হওয়া, জেলা ও কেন্দ্রীয় বাস্তুহারা লীগের সাথে যোগাযোগ না থাকা, জেলা বাস্তুহারা লীগের নির্দেশ উপেক্ষা করা, অসাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনার চেষ্টা করা, উপজেলা বাস্তুহারা লীগের কমিটির মিটিং এর সিদ্ধান্ত বাস্তবায়ন না করা, জাতীয় প্রোগ্রাম পালন না করা, দীর্ঘদিন উপজেলা বাস্তুহারা লীগের মিটিং না হওয়াসহ বিভিন্ন কারনে বাংলাদেশ বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটি গঠনতন্ত্রের ১২ (গ) ক্ষমতাবলে বাংলাদেশ বাস্তুহারা লীগ কালীগঞ্জ উপজেলা শাখা কে বিলুপ্তি ঘোষণা করা হলো।
সংগঠনের কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির বরাবর লেখা ওই পত্রের কপি জেলা বাস্তুহারা লীগ সভাপতি/সম্পাদক, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও প্রেসক্লাবে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।


