ঝিনাইদহ মহেশপুরে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণ অটিস্টিক স্কুলের সভাপতির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ মহেশপুরে প্রতিবন্ধি কিশোরী ধর্ষণ অটিস্টিক স্কুলের সভাপতির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের মহেশপুরে এক প্রতিবন্ধি কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। ধর্ষক ইকরামুল ইসলাম প্রতিবন্ধি স্কুলের সভাপতি ও মহেশপুর পৌরসভাধীন বেগমপুর বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা রাতে।

মামলার বিবরণ ও ধর্ষিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মহেশপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের বেগমপুরে আরইউএন আকরাম অটিষ্টিক ও প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী ধর্ষিতা ওই কিশোরী। মা মারা গেছে বেশ কয়েক বছর আগে। কিশোরীর বাবা ওই স্কুলের ভ্যান চালক। আর অভিযুক্ত ধর্ষক ইকরামুল ইসলাম স্কুলটির সভাপতি। এই সূত্র ধরে কিশোরীদের বাড়িতে যাতায়াত ছিল ধর্ষক সভাপতি ইকরামুলের।

মহেশপুর থানার ওসি মোঃ মোর্শেদ হোসেন খান জানান, মেয়েটির বাবা স্কুলের ভ্যান চালক হওয়ায় ওই স্কুলের সভাপতি ইকরামুল ইসলাম তাদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। ঘটনার দিন সন্ধ্যায় তাদের বাড়িতে যায়।

এসময় বাড়িতে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে মেয়ের পরিবার ও প্রতিবেশীরা মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ নিয়ে আসে। পরে থানা পুলিশকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার দুপুরে ধর্ষিতা কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছে। ধর্ষক ইকরামুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।