× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৯ ব্যক্তিকে জরিমানা

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০
শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৯ ব্যক্তিকে জরিমানা

আঃ জলিল, বিশেষ প্রতিনিধিঃ শার্শায় সরকারি আদেশ অমান্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৯ জন ব্যক্তিকে ১৪ হাজার ৪’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১২ টার সময় শার্শা উপজেলার রামপুর, জামতলা, সাতমাইল, বাগআঁচড়া, বসতপুর, সেতাই, আমলাই ও গোগাবাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট (ভুমি) খোরশেদ আলম।

এসময় রামপুর বাজারে ১ জনকে, জামতলা বাজারে ৫ জনকে, বাগাআঁচড়া বাজারে ৭ জনকে, গোগা বাজারে ৬ জনকে সহ মোট ১৯ জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ইজিবাইক চালককে সর্বমোট ১৪৪০০/- (চৌদ্দ হাজার চারশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

খোরশেদ আলম বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী, সাধারণ মানুষ, ইজিবাইক ও মোটর সাইকেল চালককে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে একই কাজ বারবার করায় তাদের এ জরিমানা করা হয়েছে। এসময় তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে এবং সবাইকে তিনি সরকারি আইন মেনে চলার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..