× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

প্রতিবন্ধকতা দাবিয়ে রাখতে পারেনি আরজিনাকে

admin
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর মৃধাপাড়া গ্রামের দিনমজুর আজিজুল হকের শারীরিক প্রতিবন্ধী কন্যা আরজিনা খাতুন (১৪)’র কাছে হেরে গেছে প্রতিবন্ধকতা। জন্ম থেকে দুই হাতের কবজি বাঁকা। হাতে আঙুল থাকলেও কোনো শক্তি নেই তাতে । তবুও  থেমে নেই আরজিনা ।

আরজিনা এবারের জেডিসি পরীক্ষা দিচ্ছে দু’হাতের কব্জি দিয়ে। আরজিনার বাবা জানায়, আরজিনা লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা দেখে মাত্র ছয় বছর বয়সে আরজিনাকে তাঁর বাবা উপজেলার ওসমানপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করে দেন। প্রকিষ্ঠানের শিক্ষকগন দুই হাতের কবজি ব্যবহার করে কলম ধরতে শেখান। এরপর আরজিনা সেভাবেই লেখায় অভ্যস্ত হয়ে ওঠে।

পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্থানীয় লালবাড়ী দ্বিমুখী দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ওই মাদ্রাসা থেকেই আরজিনা চলতি জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বদরগঞ্জ পৌর শহরের ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা জেডিসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিবন্দী আরজিনা দুই হাতের কব্জির সাহায্যে কলম চেপে ধরে প্রশ্নপত্রের উত্তর খাতায় লিখছে । কর্তব্যরত কক্ষ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘মেয়েটির (আরজিনার) হাতের লেখা ভালো, পরীক্ষাও ভালো দিচ্ছে।’ পরীক্ষা শেষে আরজিনাকে তার লক্ষ্য সম্পর্কে প্রশ্ন করা হলে নে ঝটপট জবাবে বলে,  আমি মানুষ হতে চাই। এই সমাজের বেশির ভাগ মানুষ স্বার্থপর। আমি স্বার্থপর এই সমাজটাকে পালটে দিতে চাই।  বড় হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করব।’

আরজিনার বাবা আজিজুল হক বলেন, তাঁর চার মেয়ের মধ্যে আরজিনা জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। কিন্তু অভাবের সংসার তার পড়াশোনার খরচ নিয়ে সঙ্কিত তার পরিবার । তবু মেয়েকে পড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। লালবাড়ী দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু মুছা বলেন, ‘আরজিনা লেখাপড়ায় খুবই মনোযোগী। তার উপস্থিতির হার অন্যান্যদের চেয়ে ভালো। আমরা শিক্ষকেরা সবাই তাঁকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছি, সেই সাথে লেখাপড়ায় উৎসাহ দিচ্ছি।

ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা আবদুল আলীম বলেন, আরজিনা প্রতিবন্ধী হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাকে পরীক্ষায় নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, প্রতিবন্ধীদের জন্য পরীক্ষায় অনেক সুবিধা থাকে। আরজিনার হাতে সমস্যা থাকায় তাকে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..