× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

প্রতিপক্ষের ছুরিকাঘাতে বগুড়ায় যুবলীগ নেতা নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২০
ছুরিকাঘাতে যুবক নিহত

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ায় শহরের জহুরুল নগর এলাকায় ফিরোজ (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বগুড়া শহর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। নিহত ফিরোজ শহরের চকসুত্রাপুর চকরপাড়া এলাকার ফজলার রহমানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা আনুমানিক ৬টায় ফিরোজকে স্থানীয় কিছু লোকজন বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় মাহি ছাত্রাবাসে নিয়ে আসে। দুই পক্ষে মাঝে কথা কাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় ফিরোজের আরও দুই সহযোগী গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগে দুই গ্রুপের মধ্যে জহুরুল নগর এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় যুবলীগ নেতা ফিরোজ মাহি ছাত্রাবাসে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা ছাত্রাবাসে ঢুকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে চলে যায়।
এসময় স্থানীয় লোকজন ফিরোজকে উদ্ধার করতে গিয়ে তার দুই সহযোগী মশিউর রহমান মামুন ও এমরানকেও কুপিয়ে আহত করে দূর্বৃত্বরা । পরে তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, কি কারণে খুনের ঘটনা ঘটলো তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..