× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতাল থেকে ইনজুরি সনদ নেয়ার অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিসংতায় প্রতিপক্ষকে ফাসাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক অসাধু কর্মচারীর যোগসাজসে উৎকোচের বিনিময়ে গুরুতর জখমের সনদ নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট ভূক্তভোগী লিখিত দরখস্ত দাখিল করেছেন।

জানা গেছে, উপজেলার মেশার ডাঙ্গা গ্রামে নির্বাচনের পরদিন ২৩ এপ্রিল দুপুর ১২ টার দিকে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। এর মধ্যে পরিতোষ মন্ডলের পুত্র কামনাশীষ মন্ডল (৩৮) কে আহত অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শ ছাড়াই আহতের নিকট আত্বীয়রা নিজ উদ্যোগে ঐ দিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি  করেন। এরই  প্রেক্ষিতে খুমেকে কর্মরত এক অসাধু কর্মচারীর ও আরএমও ডাক্তার শেখ সুফিয়ান রোস্তম’র যোগসাজসে ৭ মার্চে বদলিকৃত ডাক্তার রেজাউল হাসানের সিল স্বাক্ষর সম্বলিত ২৪ তারিখ অর্থ্যাৎ ১৭ দিন পর ৩২৬ ধারার গুরতর জখমের সনদ প্রদান করেন।

এদিকে ঐ ভিকটিমকে তালা হাসপাতালে চিকিৎসা সনদে সাধারণ জখম বলে উল্লেখ করা হয়। ভূক্তভোগী কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আদিত্য ব্যানার্জী অভিযোগ করে বলেন, খুমেকে কর্মরত আরএমও’র বিরুদ্ধে এর আগেও উৎকোচের বিনিময়ে গুরতর জখমের সনদ দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া কোনো আহত রোগীর ইনজুরি সার্টিফিকেট রেজিষ্টারে ইস্যু না করেই সরাসরি প্রদান করায় তার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..