× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

স্বাস্থ্য রিপোর্টঃ বাংলাদেশে ডায়াবেটিক আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ হলেও ২০৩৫ সাল নাগাদ তা ১ কোটি ৭০ লাখে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিক সচেতনতা ও চিকিৎসা সেবা ছড়িয়ে দিতে জাতীয় ডায়াবেটিক নীতিমালার বিকল্প নেই।

স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ডায়াবেটিক রোগ প্রতিরোধে নীতিমালা প্রস্তুতের প্রক্রিয়া চলছে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নীতিমালা বাস্তবায়ন করা হবে।

স্নিগ্ধ রোদের আলো গাছের সবুজ পাতা ভেদ করে নেমে এসেছে মাটিতে। শহুরে কর্মচাঞ্চল্যে নিজেকে সঁপে দেয়ার আগেই প্রয়োজনীয় শরীরচর্চা সেরে নিচ্ছেন নগরবাসী। অধিকাংশই ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পরই বেছে নিয়েছেন এই পথ।

দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। প্রতি বছর বাড়ছে প্রায় ১ লাখ রোগী। যাদের প্রায় অর্ধেকই জানেননা ডায়াবেটিকে আক্রান্তের বিষয়টি।

বারডেম জেনারেল হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. জাকেরা ইয়াসমত বলছেন, নগরায়ণ, খাদ্যাভাসের পরিবর্তনসহ নানা কারণ ডায়াবেটিক সৃষ্টির জন্য দায়ী।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান জানালেন, আর মহামারি আকারে ধেয়ে আসা এ রোগ প্রতিরোধে প্রস্তাবিত জাতীয় নীতিমালা, নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি।

ডায়াবেটিক নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত জীবন-যাপন, সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যয়াম ও কায়িক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিকজনিত জটিলতা এড়িয়ে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..