× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে ৬১.৩ পুলিশ

Dutta
হালনাগাদ: রবিবার, ৪ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/police-9.jpg

মহামারি করোনায় গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গড়ে প্রতিদিন ৬১.৩ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রোববার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২০ জন পুলিশ সদস্য। করোনাভাইরাসের মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ সদস্য মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন পুলিশ সদর দপ্তরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারাদেশে ২৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিনগুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৭০৫ জনে। পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র এই ১০ দিনে পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ সদস্য। গতকাল শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

এর আগে, গত ১ জুলাই দেশে করোনার ইতিহাসে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এর পর ২ জুলাই ১৩২ জন, ২৭ জুন ১১৯ জন, ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন আর ২৮ জুন ১০৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..