প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হবে

বিশেষ প্রতিবেদকঃ দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

শুক্রবার বিকেলে সিলেটে প্রস্তাবিত উপজেলা স্টেডিয়ামে আন্ত-ইউনিয়ন ফুটবল লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থা এই লীগের আয়োজন করে।

বীরেন শিকদার বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে হলে প্রত্যন্ত অঞ্চলকে আগে সমৃদ্ধ করতে হবে। সে জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী মন্ত্রণালয় থেকে এ কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য সেলিম উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবীর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।