প্রণোদনা না পেয়ে নারী কৃষি কর্মকর্তার মাথায় রড দিয়ে আঘাত

প্রণোদনা না পেয়ে নারী কৃষি কর্মকর্তার মাথায় রড দিয়ে আঘাত

নাটোরে প্রনোদনায় কৃষি উপকরণ না পেয়ে রড দিয়ে পিটিয়ে ইসরাত জাহান নামে এক নারী কৃষি কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে মিলন নামের এক কৃষক।

নাটোর সদর উপজেলার একডালা নারায়নপাড়া এলাকায় কৃষকদের ফসল দেখতে গিয়ে এ হামলার শিকার হন ওই নারী কৃষি কর্মকর্তা। স্থানীয়রা আহত উপ  সহকারী কৃষি অফিসার ইসরাত জাহান কে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরে এর উপ পরিচালক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক।
নাটোর সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।