× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

প্রচারণায় বাধা খালেদার!

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মাঠে নামলে হামলার শিকার হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। তাই এবার ঢাকার পাশের জেলাগুলোতে পৌরসভার মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামার আগে নানা হিসাব-নিকাশ কষছেন বিএনপির নীতিনির্ধারকরা।

সবচেয়ে বেশি ভাবা হচ্ছে নিরাপত্তার বিষয়টি। সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য এখন আর আগের মতো রাষ্ট্রীয় প্রটোকল নেই। ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে যেতেও আছে বাধা। কারণ নির্বাচনী প্রচারণায় গাড়িবহর নিয়ে যাওয়া নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

এসব কারণে খালেদা জিয়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামবেন কি না সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দলীয় সূত্র।

এদিকে প্রচারণায় নামার সময় নির্বাচনী আচরণবিধি বিবেচনায় রাখতে ইতিমধ্যে বিএনপিসহ ২০টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে পৌর নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বেগম খালেদা জিয়া। প্রার্থী মনোনয়নসহ সার্বিক বিষয়ে নিয়মিত খোঁজখবরও রাখছেন তিনি।

গুঞ্জন ছিল, খালেদা জিয়া ঢাকার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা অর্থাৎ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেবেন। তবে এখনো তা গুঞ্জনই রয়ে গেছে।

বিএনপির গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চেয়ারপারসনের প্রচারণায় নামার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাবা হচ্ছে নিরাপত্তার বিষয়টি নিয়ে। তাই এখন পর্যন্ত চেয়ারপারসনের প্রচারণায় নামার বিষয়টি চূড়ান্ত হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, “নিশ্চয়ই (প্রচারণায়) যেতে পারেন। তবে নির্বাচন কমিশন কিছু নির্দেশনা দিয়েছে, সেগুলো বিবেচনা করে হয়তো যাবেন।”

আর ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, “নির্বাচনী আইনে বাধা-নিষেধ না থাকলেও চেয়ারপারসন প্রচারণায় নামবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো। শনিবার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি।  তবে নিরাপত্তার বিষয়টি যে ভাবনায় নেই, তা নয়। কিন্তু নেতাকর্মীরা সঙ্গে থাকলে তারা (সরকার) চেয়ারপারসনের কিছুই করতে পারবে না, ইনশাআল্লাহ।”


এ ক্যটাগরির আরো খবর..