× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

শরিফুল ইসলাম হৃদয়

প্রচলিত আইনে মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে শ্রমিকেরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত

শ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে।

মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম-পেশাজীবীদের ক্ষমতায়নে অংশীদারিত্বের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

সংগঠনের সভাপতি রায়হান তানভীরের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পারভেজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাসমিনা রানা, ফিলিস্তিন ফেরত মুক্তিযোদ্ধা সমিতি সভাপতি জিয়াউল কবির দুলু, নব্বইয়ের গণআন্দোলনের ছাত্র নেতা শরীফ মোহাম্মদ খান, সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান অপু, অয়ন আমান, কাজী তানসেন, ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, যুব বাঙালির দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম হৃদয়, সংগঠক তোফাজ্জল হোসেন, সাগর খালাসি।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধসহ সকল গণতান্ত্রিক সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানে শ্রম-কর্ম-পেশাজীবীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বলে জানান বক্তারা। তারা বলেন, তারই পথ পরিক্রমায় স্বাধীন বাংলাদেশে শ্রম-কর্ম-পেশাজীবীদের ‘অধিকার’ থাকলেও তারা ‘ক্ষমতা’ ও ‘কর্তৃত্বহীন’।  শ্রম-কর্ম-পেশার জনগণ ট্রেড ইউনিয়নের মাধ্যমে শুধু মাত্র বেতন ভাতা ও ছুটির জন্য দাবি উত্থাপন করা ছাড়া আর কোনো অধিকার রাখে না। পরাধীন আমলের কারখানা ও শ্রমিক অধিকার আইন এ যাবৎ স্বাধীন বাংলাদেশে বহাল থাকায় মালিক-শ্রমিক সম্পর্ক রয়ে গেছে ঔপনিবেশিক আমলের প্রভু-দাসের মতোই।

সমাজ পরিচালনা, উৎপাদন-বন্টন ব্যবস্থা ও রাষ্ট্রীয়-কাঠামোয় শ্রম-কর্ম-পেশাজীবীদের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই মহান মে দিবসের অঙ্গীকার হওয়া জরুরী বলে মনে করেন বক্তারা।

তারা বলেন,  উৎপাদন বন্টনে শ্রমিকের শ্রম দেয়া ছাড়া আর কোনো অংশগ্রহণ বা উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের কোন ধরনের প্রতিনিধিত্বের ব্যবস্থার জন্য আমাদের দেশে আইন নেই। এভাবে দেশের প্রচলিত আইনে শ্রমিকরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। ফলে দেশে বার বার শ্রমিক অসন্তোষসহ নানা ধরণের সামাজিক ও রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। এই সঙ্কট নিরসনে মালিক-শ্রমিকের প্রাতিষ্ঠানিক ঐক্য প্রয়োজন। সেই প্রাতিষ্ঠানিক ঐক্যের জন্য কারখানা পরিচালনায় ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শ্রম-কর্ম-পেশাজীবীদের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

বক্তরা বলেন, কারখানা পরিচালনায় শ্রমিকের প্রতিনিধি থাকলে একদিকে যেমন তাদের বেতন-ভাতা, কাজের পরিবেশ নিশ্চিত করতে পারবে অন্যদিকে মালিকের মুনাফা অর্জনের দিকটিও সুনিশ্চিত হবে। রাষ্ট্রীয় কাঠামো, শাসনব্যবস্থা ও শ্রম আইন পরিবর্তনের মাধ্যমে এই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

বিদ্যমান ব্রিটিশ-পাকিস্তানি রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থা শ্রম-কর্ম-পেশাজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির অন্তরায় বলে মনে করেন বক্তরা। তারা বলেন, উৎপাদন-বন্টন ও রাষ্ট্র ব্যবস্থাপনায় শ্রম-কর্ম-পেশাজীবীদের আইনী প্রতিনিধিত্বই পারে সকল জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির পথ প্রসারিত করতে। তাই উৎপাদন-বন্টন ও রাষ্ট্র ব্যবস্থাপনায় শ্রম-কর্ম-পেশাজীবীদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠাই হোক মহান মে দিবসের অঙ্গীকার।


এ ক্যটাগরির আরো খবর..