× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করতে হবে -পরিকল্পনা মন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়
প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়

প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় পরিহার করে পরিমিতিবোধ ও মিতব্যয়িতার ওপর নজর দিতে হবে। বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী আজ ঢাকার পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর জেনারেটিং এসডিজিস ডাটা উইথ ফোকাস টু এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এম এ মান্নান বলেন, কাজ করতে গেলে অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় ব্যয় অবশ্যই করা যাবে, তবে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করতে হবে। তিনি বলেন, সঠিক পরিকল্পনার জন্য পরিসংখ্যান নির্ভুল ও সঠিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এসডিজির মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিবিএস-এর উপমহাপরিচালক ঘোষ সুবব্রত।


এ ক্যটাগরির আরো খবর..