নওগাঁয় প্রযুক্তি-ই হোক নারী মুক্তির দিশা প্রকল্পের শুভ উদ্বোধন

সুবীর দাস,নওগাঁঃ  নওগাঁয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় এবং নওগাঁ আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে প্রযুক্তি-ই হোক নারী মুক্তির দিশা প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
  বুধবার দুপুর ১২টায় শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযুক্তি-ই হোক নারী মুক্তির দিশা প্রকল্পের শুভ উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি তাজুল ইসলাম তোতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ সদর মডেল থানার ও‘সি সোহরাওয়াদী হোসেন প্রমূখ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।