× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

পৌর বিএনপির সম্পাদকের ভাইকে আ’লীগের মনোনয়ন দেওয়ায় আ”লীগ নেতাদের গন পদত্যাগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌর আ’লীগের মতামত ছাড়া জেলা আ’লীগের সাধারন সম্পাদক গোপনে কোটি টাকার বিনিময় তার পছন্দের বিতর্কিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইমারাত হোসেনের ছোট ভাই মো. এনায়েত হোসেন হাওলাদারকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী পদত্যাগ করেন। পদত্যাগ শেষে কালকিনি উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দের উদ্যোগে বুধবার সন্ধ্যায় স্থানীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকল নেতা কর্মী গণ পদত্যাগ করার ঘোষনা দেন।

সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা ও পৌর আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা মেয়র পদে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও খায়রুল আলম খোকন বেপারী, কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সহ-সম্পাদক সোহেল রানা মিঠু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ওহিদুজ্জামান বুলেটের নাম প্রস্তাব করে জেলা কমিটির কাছে প্রেরণ করেন। পরবর্তীতে জেলা কমিটির সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে কাউকে না জানিয়ে একক সিধান্ত মতে তার পছন্দের প্রার্থী কালকিনি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমারত হোসেন হাওলাদারের ছোট ভাই বর্তমান মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদারের নাম কেন্দ্রে প্রস্তাব করে মনোনয়ন দেন। এ মনোনয়নের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, পৌর অ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারন সম্পাদক আশ্রাফ বেপারী, কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সহ-সম্পাদক সোহেল রানা মিঠু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ওহিদুজ্জামান বুলেট প্রমুখ।

এব্যাপারে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক অভিযোগ করে বলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইমারাত হোসেনের ছোট ভাই মো. এনায়েত হোসেনকে মনোয়ান দেওয়ায় আমরা এ পদত্যাগের সিধান্ত নিয়েছি। আগমী ১২ ঘন্টা মধ্যে আমাদের প্রস্তাবকৃত প্রাথীকে মনোয়ন না দিলে আমরা মনে করব আমাদের পদত্যাগ গৃহীত হয়েছে। এবং আমরা নিজেরাই আ.লীগের প্রার্থী দিয়ে নির্বাচন করব।

এ ব্যাপারে জেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে বলেন, মনোনয়ন দেওয়া মালিক আমি না । মনোনয়ন দেওয়ার মালিক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাকা খাইলে সে খেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..