× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের চলছে দৌড়ঝাপ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের আদর্শ উপজেলা রাণীশংকৈল পৌরসভার দ্বিতীয় বারের নির্বাচন নিয়ে মেয়র কাউন্সিলরদের দৌড় ঝাপ শুরু হয়েছে। অপরদিকে একই দল থেকে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন পাওয় নিয়ে তাদের মধ্যে বাড়ছে স্নায়ু চাপ । একদিকে চলছে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ধর্না দেওয়া।

অপরদিকে মনোনয়ন  পাওয়ার জন্য দলের উচ্চ পর্যায়ের নেতাদের মন জয় করার চেষ্টা। নয়া কৌশল অবলম্বন করে পৌর শহর জুড়ে পোষ্টার, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে বিদ্যুতের খাম্বা, দেওয়াল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো। অনেক ভোটার দলীয় প্রার্থীদের নিয়ে ভাবলেও নিরপেক্ষ ভোটাররা বিতর্কীতদের আর ক্ষমতায় দেখতে চাননা। তৃণমুলের সাথে যোগাযোগ রেখে যারা এলাকার উন্নয়নে কাজ করবে তাদেরই চান তারা। তবে খুব ভাল অবস্থানে নেই পুরাতনরা। এরই সুবাদে মাঠ গুছিয়ে নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় রয়েছেন, বর্তমান

মেয়র মখলেসুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল আলম, ওয়ার্কাস পার্টির অধ্যক্ষ মোঃ

তাজুল ইসলাম, যুবদলের সাবেক সম্পাদক মাহমুদুন্নবী পান্না, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া

সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাপার পৌর সভাপতি শামসুল আরেফিন, যুবলীগ

সম্পাদক আলমগীর সরকার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাধন বসাক, পৌর আ’লীগ সভাপতি

জাহাঙ্গীর আলম সরকার, আ’লীগের ইসতেখারুল আলম, আ’লীগের সহ-সভাপতি মামুনার রশিদ

এ্যালবার্ট, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোকররম, আ’লীগের প্রশান্ত বসাক, ৭নং ওয়ার্ড কমিশনার

রফিউল ইসলাম(আ’লীগ)। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আ’লীগ সদস্য জিয়াউর রহমান (কাউন্সিলর),

জাতীয় পার্টির সদস্য মাইদুল ইসলাম, ২নং ওয়ার্ডে আ’লীগ সদস্য স্বপন বসাক (কাউন্সিলর),

রবিউল ইসলাম, আ’লীগ সদস্য সেফাউর রহমান সেফা, ৩নং ওয়ার্ডে জাতীয় যুব সংহতির

সভাপতি ইসাহাক আলী, জাপা সদস্য লিয়াকত সরকার ও দীলিপ, ৪নং ওয়ার্ডে আ’লীগ সদস্য

মতিউর রহমান মতি, মকলেস আলী, ৫নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম, বিএনপি

শ্রমিক দলের সভাপতি মহসিন আলী, ৬ নং ওয়ার্ডে বিএনপি সদস্য ফজলুর রহমান, জাপা সদস্য

সানোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডে বিএনপি শ্রমিক দলের সদস্য আনোয়ার হোসেন আকাশ,

আ’লীগের ওয়ার্ড সেক্রেটারী রুহুল আমিন, ৮ নং ওয়র্ডে জাপা সদস্য আব্দুল খালেক, বিএনপির

সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, ৯নং ওয়ার্ডে আ’লীগ সদস্য কামরুল ইসলাম, ওয়াহেদ

আলী। এ ছাড়াও সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডে জাপা সদস্যা হালিমা আক্তার ডলি, বিএনপি সদস্য

মনোয়ারা মোয়াজ্জেম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে শিউলী বেগম, আ’লীগ সদস্যা মোছাঃ আনু

বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির কামরুন নাহার ময়না।

মনোনয়ন প্রত্যাশিরা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর তদবীর চালাচ্ছে।

ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় অনেকটায় বেকায়দায় পড়েছে একদিকে প্রার্থীরা অন্যদিকে নেতৃবৃন্দ। এ সব মনোনয়ন প্রত্যাশিদের দলীয় পতাকা তলে ধরে রাখতে অনেকটায় হিমসিম খেতে হবে নেতৃবৃন্দকে মনে রাজনীতিবিদগণ মনে করছেন। অল্প ভৌগলিক এলাকার ছোট একটি পৌরসভা রাণীশংকৈল। তৃতীয় পর্যায়ের পৌরসভা।

সম্ভাব্য মেয়র প্রার্থী ডজন খানেক ছাড়িয়ে গেছে। প্রার্থী অনেক বেশী হওয়ায় ভোটাররা যেন অনেকটায় বেকায়দায় রয়েছে। অন্যদিকে সাধারণ ভোটাররা চাচ্ছেন পুরাতনদের বাদ দিয়ে নতুনদের ছোয়ায় কিভাবে পৌর সভার রূপ পাল্টানো যায়। দুই বড় দলের কারা মেয়র-কাউন্সিলররা পদে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দুশ্চিন্তার আঁচড় রয়েছে কপালে। বাড়ছে স্নায়ু চাপ


এ ক্যটাগরির আরো খবর..