× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডাকসু জিএস বেনাপোল পৌর এলাকায় টিন ও খাদ্য বিতরন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২০
পৌর এলাকায় টিন ও খাদ্য বিতরন

বেনাপোল প্রতিনিধিঃ দুঃসময়ে বার বার ঝাপিয়ে পড়েছে অসহায়, দুস্থ মানুষের পাশে দেশ রক্ষার কাজে ছাত্ররা। বাংলার দামাল ছেলেরা ১৯৪৭ সালে বৃটিশ বিরোধী আন্দোলনে,১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্ট ৬৯ এর গন আন্দোলন এবং একাত্তরের স্ব্যাধীনতা সংগ্রামে।

এছাড়া ছাত্ররা বার বার দেশের প্রাকৃতিক দুযোগে ও অগ্রনী ভুমিকা রেখেছে। এবার ও মহামারি থেকে অতি মহামারিতে রুপান্তরিত করোনা ভাইরাস এবং সব থেকে বড় ঝড় আম্ফানেও বড় ভুমিকা রেখেছে। ঝড় আম্ফানে ও দেশের বিভিন্ন জেলায় ত্রান সহ নানা উদ্ধার তৎপরতার কাজ ও কারেছে এই ছাত্ররা। ঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে সুদুর ঢাকা থেকে বেনাপোলে ছুটে এসেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সমম্পাদক ও ড্কাসু জিএস গোলাম রাব্বানি।

সীমান্ত শহর বেনাপোলে ক্ষতিগ্রস্থ ২০ টি অসহায় দুস্থ পরিবারকে দেড়বান টিন ও ৩০০ পরিবারকে নিজ অর্থায়ন থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। তিনি সোমবার রাত সাড়ে ৭ টা থেকে ১০ টা পর্যান্ত প্রচুর বৃষ্টি উপেক্ষা করে বেনাপোল পৌরসভার বিভিন্ন অলিগলি ঘুরে টিন ও খাদ্য সামগ্রী বিতরন করেন। নিজ কাধে টিন নিয়ে প্রতিটি বাড়ি নিজ হাতে দুস্থদের হাতে টিন দিয়ে দেশের মানবতার মা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

গোলাম রাব্বানী এ প্রতিবেদককে বলেন আমি এই জনপদে এসে শুনেছি এখানকার বড় বড় জনপ্রতিনিধিরা এসব মানুষের পাশে এখনও ত্রান নিয়ে অথবা তাদের সান্তনা দিতে আসে নাই। তবে বেনাপোল পৌর মেয়র তার পৌর এলাকার মানুষের জন্য ত্রান সহ ঈদ উপহার সামগ্রী বিতরন ও ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর নির্মানের জন্য তালিকা প্রস্তুত করছে। তিনি বলেন ছাত্র রাজনীতি না করে যারা সরাসরি রাজনীতিতে এসে বড় বড় পদ পায তাদের দিয়ে জনগনের সেবা কাম্য নয়।

এসময় তার সাথে ছিল বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান তনি সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নের্তৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..