× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পৌরসভা নির্বাচন নন্দীগ্রাম উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

আজ শনিবার ০১/৩১/২০২১, উৎসবমুখর পরিবেশে  শুরু হয়েছে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত । তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি ভোট কেন্দ্রের ৪৫ টি বুথে ব্যালট পেপাররের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৫ হাজার ৯৭৩ জন ভােটার, যার মধ্য রয়েছে  ৭ হাজার ৬৪৪ জন পুরুষ ভোটার এবং ৮ হাজার ৩২৯ জন মহিলা ভোটার।
১৫ হাজার ভোটারের এ পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতা করবেন মেয়র পদে ৩ জন , কাউন্সিলর পদে ২৭ জন  এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন পদপ্রার্থী।
মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান, বিএনপি মনােনীত  প্রার্থী সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত এবং স্বতন্ত্র প্রার্থী  হয়ে ভােটে অংশগ্রহণ করবেন বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম জানান, ঘন-কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকবে আশারাখি ।


এ ক্যটাগরির আরো খবর..