আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌরসভার রাস্তা দখল করে মটর সাইকেলের মেকাররা অবৈধ ভাবে রাস্তা ব্লক করে মেকারি করছে এবং বিশেষ করে পৌরসভার ড্রেনের উপরে স্লাব এবং অবৈধ ভাবে দিন কা দিন মাস কা মাস চলে যায় তাদের অন্যায় অত্যাচার। দূর্ভোগে সাধারণ মানুষ। ড্রেনের ভিতরে অনেক ইট, রডের টুকরা, প্লাস্টিক, মটর সাইকেলের নংড়া মোবিল দিয়ে ড্রেন ভর্তি হয়ে যায়। এলাকাবাসীদের ড্রেনের পানি যেতে পারে না মটর সাইকেলের মেকারদের কারনে এবং ড্রেন বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী পৌরসভার কর্তৃপক্ষকে মুঠো ফোনে গোপনে সংবাদ জানান ড্রেনের অবস্থা খুবই খারাপ মেকারদের আপনারা কিছু বলেন আমাদের পানি যেতে পাড়ছে না, আমাদের নানান সমস্যা দেখা দিচ্ছে, বৃষ্টিতে আমাদের উঠানে পানি জমে যায়। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষকে গোপন সংবাদে জানানো হলেও তারা কোন উদ্যোগ নেয় নি। স্কুল গার্জিয়ানরা কিছু সাংবাদিককে জানান স্কুলের ছাত্র-ছাত্রীদের অনেক দূর্ভোগে পড়তে হয়। বিশেষ করে পরীক্ষার সময় তারা পরীক্ষা দিতে পারে না এই মটর সাইকেলের মেকারদের কারণে, রাস্তা ব্লক করে রাখে মটর সাইকেল কাষ্টুমাররা। সময় এভাবেই চলে যায়। রাস্তা পাড় হতে পারে না। ক্লাস ও পরীক্ষার সময় পার হয়ে যায়। ঠাকুরগাঁও অতি পরিচিতি কয়েকটি স্কুল কালিবাড়ীর রাস্তায় চলাচল করে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সি.এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রয়েল কিন্ডার গার্টেন এর ছোট ছোট বাচ্চারা এই রাস্তায় চলাচল করে। বিশেষ করে পৌরসভা যদি ব্যাপারটি একটু সু-দৃষ্টিতে তাকায় তাতে মনে হয় সমস্যা সমাধান হতে পারে। এলাকাবাসী রাতে ঘুমাতে পাড়ে না, প্রচুর শব্দ দূষণ হয় এবং এক পথচারী জানান তার বাবার হার্ডের সমস্যা আছে কিন্তু রাতের বেলায় মটর সাইকেলের শব্দ দুষণে তার হার্ড বেড়ে যাওয়ায় সে এখন বর্তমানে রংপুরে আছে। রয়েল কিন্ডার গার্টেনের ছোট ছোট ৩,৪,৫ বছরের বাচ্চাদের এই মটর সাইকেলর শব্দ দূষণের কারণে এবং মটর সাইকেল হাইড্রোলিক হর্ণের কারণে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ ও প্রশাসন কর্তৃপক্ষ যদি একটু সু-দৃষ্টিতে তাকায় তাহলে উক্ত সমস্যা সমাধান হতে পাড়ে।