× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ডেস্ক

১৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
জাপানি কারখানা বাংলাদেশে

শ্রমিক ছাটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার শিল্পকারখানার পরিবেশ। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার সার্থে ইতোমধ্যে অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে জিএবি লিমিটেডসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

জিএবি লিমিটেডের শ্রমিকরা বলেন, তারা কিছু যৌক্তিক দাবি উপস্থাপন করেছিলেন, কিন্তু কর্তৃপক্ষ সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছে।

এর প্রতিবাদে তারা আজ মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে।

শ্রমিকদের দাবিগুলো একেক জায়গায় একেক রকম। কিছু অভিন্ন দাবির মধ্যে আছে হাজিরা বোনাস ও টিফিন বাবদ অর্থ দেওয়া, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, উশৃঙ্খল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা ইত্যাদি।

আবার স্নোটেক্স কারখানায় অসন্তোষ তৈরি হয়েছে নিয়োগ নিয়ে।

অন্যদিকে আশুলিয়ায় ঘোষবাগ এলাকার নাশা গ্রুপের শ্রমিকরা টিফিন বিল বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধি, বাৎসরিক অর্জিত ছুটির টাকা প্রদানের দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোদ্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্য করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপর বিক্ষোদ্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী হামীম গ্রুপ, নিউএইজ, আল-মুসলিম, জনরনসহ বেশকিছু কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করলে কর্তৃপক্ষ নিরাপত্তার সার্থে কারখানাগুলো ছুটি দিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে মাইকিং করে শ্রমিকদেরকে চলে যাওয়ার নির্দেশ দেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, জিএবি লিমিটেডসহ স্নোটেক্স, স্টারলিং গ্রুপ, নাসা, হামীম গ্রুপ, আল-মুসলিম অ্যাপারেলস ও একমি এগ্রোভেট অ্যান্ড কনজ্যুমারস লিমিটেডের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..