পেরুর স্বর্ণ খনিতে দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি

পেরুর স্বর্ণ খনিতে দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি

পেরুর দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকার এক স্বর্ণ খনিতে আগুন লেগে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছে।

রোববার কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। আরেকুইপা অঞ্চলে এস্পারেঞ্জা ওয়ান খনিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি পুলিশ ও পাবলিক প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে।

পাবলিক প্রসিকিউটর জিওভানি মাতোস বলেছেন, খনির ভেতরে ২৭টি লাশ পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, খনির টানেলে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা এ সময়ে খনির একশ’ মিটার গভীরে ছিল। উদ্ধারকারী দল মৃতদেহ সরানোর আগে খনির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

মাতোস বলেন, খনির ভেতরে কেউ বেঁচে আছে বলে জানা যায়নি। ভেতরে ঠিক কতোজন ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।