× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৪৬

admin
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পেরুর পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

৫৭ জন আরোহী নিয়ে রাজধানী লিমার উত্তরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়।

দুর্ঘটনার পর পাথুরে সৈকতে নিহতদের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

এক বিবৃতিতে এ প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।


এ ক্যটাগরির আরো খবর..