× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

পেট্টোল বোমা রেখে চাঁদাবাজি

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

মধুখালী প্রতিনিধি :গত ২০-০৩-২০১৬ইং তারিখ রোজ রবিবার রাত আনুমানিক ৯টায় কামারখালী ইউনিয়নের পশ্চিম সালামতপুর গ্রামের বিদেশ গামী আবুকালাম মৃধার বাড়ি থেকে সহধর্মীনি মোছাঃ সেফালির নিকট সন্ত্রাসীরা ২লক্ষ টাকা চাঁদা দাবি করে।

সন্ত্রাসীরা সেফালির ফোনে ০১৮৪৬-৯৭৪৪০ নম্বর দিয়ে ফোন করে বলেন ২লক্ষ টাকা না দিলে তোর রান্না ঘরের পেছনের কোনায় পেট্টোল বোমা রাখা আছে তুই একা এসে দেখ টাকা না দিলে তোর ঘর বাড়ি উড়ে যাবে এবং তোর ২ ছেলে শোয়েব, এবং তোয়েব কে নিখোজ করে দিব।

এব্যাপারে কারো নিকট কিছু বললে তোর ক্ষতি হবে এবং আগামী ২১-০৩-২০১৬ইং তারিখে টাকা দেওয়ার বিকাশ নাম্বর দেওয়া হবে। তখন সেফালি সাহস করে বলেন ভাই তোমার নাম কি এবং বাড়ি কোথায় তখন চাঁদাবাজ সন্ত্রাসী বলেন নাম মিন্টু অপর নাম রনি বাড়ি শৈলকুপা।

এই কথা শোনার পরে সেফালি তার সাহসীকতার পরিচয় দিয়ে তার আত্মিয় স্বজন ও পাড়া প্রতিবেশির নিকট ঘটনার কথা বললে গ্রামের লোকজন একত্রিত হয়ে গণ্য মান্য ব্যক্তি বর্গ সহ মধুখালী থানা পুলিশ প্রশাসন কে জানালে পরে পুলিশ প্রশাসনের ফোর্স সহ এস.আই মোঃ মোজাহারুল ইসলাম কামাখালী মছলন্দপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান বিশ্বাস ও মিজানুর রহমান (বাবলু) নিয়ে ঘটনা স্থানে যান।

এবং দেখেন একটি পেট্টোল বোমা রান্না ঘরের ভিতরে পেছনের দিকে পড়ে আছে ও ঘটনার সত্যতা প্রমান পান। পরে পেট্টোল বোমাটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে একটি সাধারন ডায়েরি ও অভিযোগ করার প্রক্রিয়া চলছে। এলাকাবাসীর মাধ্যমে জানা গেল তারা এরকম সন্ত্রাসীর হাত থেকে মুক্তি চাই। যাতে গ্রামে নিরীহ অসহায় মানুষ সুন্দর ভাবে বসবাস করতে পারে এবং এলাকার শান্তি ফিরে আসে।

এলাকার লোকজন ইউনিয়নের চেয়ারম্যান ও থানা প্রশাসনের সার্বিক সহোযোগিতা কামনা করেন । সবশেষে সেফালির সাথে কথাবার্তা বলে জানাগেল গত১৯-০৩-২০১৬ইং তারিখ থেকে ফোনে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..