আইন আছে প্রয়োগ নেইঃ ইটভাটায় জ্বলছে শিশুদের জীবন

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি  ॥ শুধুমাত্র আইনের মধ্যেই সীমাবদ্ধ আছে আমাদের বাস্তবতা। কিন্তু এর প্রয়োগ চোখে মেলে খুবই সীমিত।

শিশুশ্রম বন্ধ করার জন্য কত আন্দোলন সংগ্রাম আর বিশেষ দিবস পালন করে থাকি। চলে টকশো আর আলোচনা সমালোচনা। বাস্তবে শিশুশ্রম বন্ধ করার উদ্যোগ সমাজের বিবেকবানরা দেখলেও ভুলে যান।

সরেজমিনে গতকাল পাটকেলঘাটার বাহাদুরপুর ইট ভাটায় সোনালী আক্তার শেফালী নামের এক ৮ বছরের শিশুকে সন্ধ্যার পূর্বাহ্নে কাজ করতে দেখা মেলে।

কি এমন বয়স তার। এ বয়সে যখন তার একটি স্কুলে লেখাপড়া করার কথা অথচ তার বদৌলতে পিতামাতার সাথে ইটের ভাটায় পুড়ছে তার সোনালী জীবন! সোনালী ভাটার চিমনির গোড়ায় ইটের টুকরো গুলো খুটে খুটে ঠেলা গাড়িতে করে অন্যত্র রাখছে।

কখনও ইটের ভারি কাজ করছে বিন্দুমাত্র বিরতি ছাড়াই। লিটু  সাহেবের মতো একজন শিক্ষিত বিচক্ষণ ব্যক্তির ইট ভাটায় যদি চলতে থাকে এমন শিশু শ্রম তবে আইন থেকেও যেন বিবেকের দংশনে শেষ হবে সকল কিছু।

লিটু সাহেবদের মতো এমনও সারাদেশের ভাটা মালিকদের ভাটায় কাদছে শিশুশ্রমে শিশুদের করুণ আর্তনাদ। খোজ নিয়ে জানা যায়, পিতা মাতার সাথে এসকল শিশুদের নিয়ে যাচ্ছে ভাটার সর্দারগণ।

এই শিশুরা যেন ফ্রি খাটছে তাও নয়, বিনিয়ে সীমিত হলেও কামাই রোজগার করছে ঐ সকল শিশুরা। অথচ বিপদজনক  সকল ভাটায় সামান্য ভুলের জন্য যেতে পারে এসকল শিশুদের নিষ্পাপ জীবন।

তাই শিশুশ্রম বন্ধে যথাযথ আইনের প্রয়োগ ঘটাতে আহবান জানিয়েছেন পাটকেলঘাটার সচেতন মহল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।