বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

শরীয়তপুরে ভাঙ্গন কবলিতদের মাঝে চাল বিতরণ

শরীয়তপুর  প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর, ঘড়িষার ও মোক্তারের চর ইউনিয়নের পদ্মার নদীর গর্ভে ঘরবাড়ি বিলীন হওয়া ১ হাজার ৬শত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ চাল বিতরণ করেন সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) শওকত আলী ।

কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাল বিতরণ শেষে এমপি বলেন, অন্য, বস্ত্র ও বাসস্থানের জন্য দরিদ্র ও অবহেলিত মানুষের জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু। তারই কণ্যা জননেত্রী শেখ হাসিনা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় নদী ভাঙ্গন এলাকায় পদ্মা নদীতে বাড়িঘর ভেঙে যাওয়া এমন ১ হাজার ৬শত পরিবারের মাঝে ২০কেজি করে চাল বিতরণ করা হলো।

এ সময় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিহির চক্রবর্তীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।