× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের প্রভাবে ঊর্ধ্বমুখী পেঁয়াজ-রসুনের দাম

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

করোনা সংক্রমণের প্রভাব পড়েছে দেশের পাইকারি বাজারেও। সরবরাহের ঘাটতি দেখিয়ে প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা, রসুন ৩০ টাকা এবং আদার দাম ২০ টাকা বেড়েছে।

ভারত রপ্তানি বন্ধ করে দেয়ার পর মিয়ানমার এবং চীনই হয়ে উঠেছিল বাংলাদেশের ভরসা। আর আদা এবং রসুনের মূল বাজারই হচ্ছে চীন। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের পণ্য সরবরাহ ব্যবস্থা।

এ অবস্থায় চীন থেকে জাহাজ আসা বন্ধ থাকায় প্রতিদিনই আদা-রসুন ও পেঁয়াজের দাম বাড়ছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

একইভাবে ১৪০ টাকার রসুন ১৭০ টাকা এবং ১১০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে বলে জানান চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স অছি উদ্দিন সওদাগরের মালিক রুহুল আমিন চৌধুরী ও মেসার্স মোকতাকিন ট্রেডিংয়ের  মালিক সেলিম উদ্দিন খান।


এ ক্যটাগরির আরো খবর..