× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

পৃথিবী থেকে সরানোর চেষ্টা হচ্ছে খালেদা জিয়াকে

admin
হালনাগাদ: বুধবার, ১১ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন- শঙ্কা তো বটেই। এক হচ্ছে রাজনীতি থেকে, দুই হচ্ছে নির্বাচন থেকে এবং এখন আশঙ্কা যেটা হচ্ছে, সেটা হলো পৃথিবী থেকে খালেদা জিয়াকে সরিয়ে দেয়ার কোনও ষড়যন্ত্র হচ্ছে কী না— সেটাই এখন আমাদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন- খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা আমরা বহুবার বলেছি। এখন তার চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়া হচ্ছে না। তাকে একটা বিশেষায়িত হাসপাতালে নেয়ার কথা বলা হয়েছিল— কিন্তু সরকার নিচ্ছে না। এখন আর কোনও চিকিৎসককে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য কি আপনারা তাকে সলিটারি কনফাইনমেন্টে রেখে শেষ করে দিতে চান?

তিনি আরও বলেন- ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। তাই আমরা আবার বলতে চাই, তাকে মুক্তি দিয়ে, সুচিকিৎসার ব্যবস্থা করে দেশে একটা পরিবেশ সৃষ্টি করুন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..