পৃথিবীতে ভাল ব্যাবহারের মত শক্তিশালি অস্ত্র আর নাই -মেয়র লিটন

স্টাফ রিপোর্টার বেনাপোল  ঃ পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক হচ্ছে মা বাবা। সন্তানকে মানুষ করার মুল উপকরন হচ্ছে সন্তানকে সু শিক্ষায় শিক্ষিত করে তোলা। যাতে  সকল মানুষ ঐ বাবা-মাকে বলে তুমি একজন সুশিল সন্তান জন্ম দিয়েছ। কথা গুলো বললেন বেনাপোল রেসিডেন্সিয়াল ইনষ্টিটিউটে ( প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল)  প্রধান অতিথী হিসাবে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

তিনি আরো বলেন আজ এই অভিভাবক সমাবেশে স্বাধীন সার্বোভৌম রাষ্ট্রে আমরা সবাই সন্তানকে মানুষ করার জন্য শিক্ষিত করে তোলার জন্য স্বাধীন ভাবে কথা বলব। আজ যে ব্যাক্তি ১৯৯২ সালে সম্পদ দিয়ে অর্থ দিয়ে স্কুল বানিয়েছে আমি তাকে সম্মান করতে চাই। তিনি বিদ্যালয়ের ছেলে মেয়েদের মায়েদের বলেন আপনারা ভাগ্যবান আপনার সংসার অলংকৃত করেছে আপনার সন্তান যে নারীর সন্তান হয় না সে বোঝে সন্তান না হওয়ার কত বেদনা।

এ সময় তিনি মাদার তেরেসার উদাহরন দিয়ে বলেন আপনারা জানেন ভারতে মাদার তেরেসার কোন সন্তান ছিল না । তিনি রাস্তা থেকে অনাথ বাচ্চাদের নিয়ে শিক্ষা দিয়ে সুশিক্ষিত করে গড়ে তুলেছে। পৃথিবীতে ভালবাসার মত ভাল ব্যবহারের মত শক্তিশালি অস্ত্র আর নাই। তাই সন্তানদের ভালো ব্যবহার দিয়ে গড়ে তুলুন। মেয়র লিটন আরো বলেন আমি ডিজিটাল পদ্ধতিতে স্কুলের হাজিরা নিশ্চিত করতে চাই। অনেক ছেলেরা স্কুলে বাড়ি থেকে বের হয়ে স্কুলে আসে না। ডিজিটাল  পদ্ধতি চালু করলে স্কুলে এসে টিপ দিলে তার অভিভাবকের মোবাইলে ম্যাসেজ চলে যাবে সন্তান স্কুলে আসছে কিনা তখন অভিভাবকরা বুঝবে। তিনি স্কুলের শিক্ষার্থীদের বলেন বেনাপোল আমাদের অহংকার এখানে কোন শিক্ষার্থীকে পরাজিত দেখতে চাই না। একজন শিক্ষার্থী হেরে গেলে বেনাপোল হেরে যাবে তাই সকলকে জয়ী হতে হবে। তিনি শিক্ষকদের উদ্যেশ্য বলেন একটি স্কুলের ভালো বৈশিষ্ট্য হলো ভালো পাঠদান। আর সেই ভালো পাঠাদানে শিক্ষার্থীরা উপজেলা জেলা পর্যায়ে স্থান পাবে তবে হবে স্কুলের সুনাম।
অভিভাবক সমাবেশ শেষে স্কুলে কম্পিউটার প্রশিক্ষন এর কোর্স সম্পন্নর জন্য একটি প্রশিক্ষনার্থীদের রুম ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
শনিবার বেলা ১১ টার সময় বেনাপোল রেসিডেন্সিয়াল ইনষ্টিটিউটের সভাপতি আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পোর্ট থানা ওসি অপুর্ব হাসান, স্কুলের উপদেষ্টা মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম লাল, বেনাপোল বন্দরের ট্রাফিক পরিদর্শক মনির হোসেন মজুমদার, কাষ্টমস সুপার নজরুল ইসলাম বাঙ্গালী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।