পৃথক দুটি মাদক মামলায় মেহেরপুরে তিন জনের কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে পৃথক দুটি মাদক মামলায় তিন জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে পৃথক আদালত । গতকাল রোববার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল গফুরের ছেলে হোসেনকে ১ বছর সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিযেছেন ।

এদিকে স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মাদক মামলায় শহরের ফৌজদারি পাড়ার আইনুল হকের ছেলে রাশেদকে দুই বছরের করাদন্ড এবং গড় পাড়ার সামসুল আলমের ছেলে মিলটনকে দশ হাজার টাকা মুসলেকাই জামিন দেওয়া হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।