× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
পূর্ব শত্রুতার জেরে খুন

আবুল কালাম আজাদ: যশোর শহরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আল-মামুন ওরফে আল-আমিন (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

আজ শুক্রবার রাতে তাকে শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় ছুরিকাঘাত করা হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে আটটার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আল মামুন কেশবপুর উপজেলার শেখাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি শহরের খড়কি এলাকায় দুলুর বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের ফুফু রেবেকা জানান, খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারি, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার সাব্বির, রসুল, বক্কার, হুদয়, সিয়াম, তাহসিন রাত আটটার দিকে শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মিটালি ক্লাবের সামনে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম ইমন বলেন, আল-মামুনের বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই হাসান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। তদন্ত করে পরে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..