× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

নিউজ ডেক্স

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলা

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০২২
পূর্ব ইউক্রেনের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলা

পূর্ব ইউক্রেনের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে, বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

দেশটির লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, বিলোহরিভকার ওই স্কুলে দুইজনের নিহত হয় এবং ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অন্তত ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ।

ওই এলাকায় রুশ সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়ছে ইউক্রেনের সরকারি বাহিনী। বিলোহরিভকা সরকার নিয়ন্ত্রিত সেভারোদোনৎস্কের কাছিকাছি অবস্থিত।

গভর্নর গাইদাই জানান, শনিবার রাশিয়ার একটি যুদ্ধবিমান থেকে স্কুলটি লক্ষ্য করে ফেলা হয়। সে সময় ৯০ জন স্কুলভবনে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে সাতজন আহত হয়েছেন।

বোমার আঘাতে স্কুলভবনটি ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। দমকলকর্মীরা তিনঘণ্টার চেষ্টায় আগুণ নেভান।


এ ক্যটাগরির আরো খবর..