× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার

দুর্গাপূজার প্রস্তুতি থেকে পূজা পর্যন্ত প্রার্থনার স্থানে ধারাবাহিকভাবে হামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
পূজার প্রস্তুতিতে ধারাবাহিক হামলা

সাম্প্রতিক বছরগুলোতে দুর্গাপূজার প্রস্তুতিকাল থেকে শুরু করে পূজাবধিকাল পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর, প্রার্থনার স্থানে হামলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সমস্ত ঘটনার কোনো বিচার এ যাবৎকালে না হওয়ার ফলে এ ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

গত ১৭ সেপ্টেম্বর বগুড়ার শেরপুরে প্রায় দুইশ বছরের প্রাচীন একটি মন্দিরে পূজা-অর্চনা চলাকালে হামলা-ভাঙচুর ও দানবাক্সসহ পূজার সরঞ্জামাদি লুটপাট করে দুর্বৃত্তরা। পূজা-অর্চনা করার সময় ১০ থেকে ১২ ব্যক্তি এসে মন্দিরে হামলা চালায়। এছাড়া, মন্দিরটি উচ্ছেদের চেষ্টা চলছে। দৈনন্দিন পূজা-অর্চনা করতে যাওয়া পূজারিদেরও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

১৯ সেপ্টেম্বর ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারে রাতের আঁধারে  সর্বজনীন মন্দিরের দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা ভাঙচুর এবং একটি মন্দিরে পূজা-অর্চনা চলাকালে হামলা চালানোর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে প্রতিমা তৈরির মাটির কাজ চলছিল। এর আগে, ২০২১ সালেও রাতের আঁধারে এই মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করা হয়।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে, তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..