× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন চমকপ্রদ সব সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না – সমাজকল্যাণ মন্ত্রী সফল রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পুষতে পারবেন রোবট বিড়াল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আমরা অনেকেই বিড়াল পুষি। অনেক সময় এই বিড়ালের খাওয়া বা যত্ন নেওয়াতা আবার ঝামেলারও হয়ে উঠে। কেমন হবে যদি কেউ বিড়াল পুষেন কিন্তু তাকে নিয়ে খাবার খাওয়ানো নিয়ে চিন্তা করতে না হয়, না থাকে কোনো যত্ন নেওয়ার ঝামেলা? বরং, বিড়ালই মালিকের কাজ করে দেবে। না, কোনো আজগুবি গল্প নয়, বলা হচ্ছে যান্ত্রিক বিড়ালের কথা।

মার্কিন খেলনা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসব্রো এমন এক যান্ত্রিক বিড়াল বানিয়েছে। নিজেদের ওয়েবসাইটে তারা জানান, এই রোবোটটিকে বাস্তব বিড়ালের মতোই দেখায় আর শব্দ করে। গ্রাহকদের জন্য রাখা হয়েছে এমন তিন ধরনের রোবোটিক বিড়াল- অরেঞ্জ ট্যাবি, রূপালি আর মাখনের মতো সাদা। এই বিড়ালেরও রয়েছে “নরম পশম, বাস্তবের মতো গরগর আওয়াজ, আর আনন্দদায়ক মিউ ডাক।” এটি জড়িয়ে ধরা, পোষা, আর নড়াচড়া একদম বাস্তব বিড়ালের মতোই বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি বলে, “আমরা বিশ্বাস করি, মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে খেলার ক্ষমতা আনন্দ নিয়ে আসতে পারে, আর আমরা আমদের বন্ধু, ভক্ত আর গ্রাহকদের কাছ থেকে শুনেছি আমাদের কিছু খেলনা বিশেষভাবে বয়স্কদের কাছে আকর্ষণীয়।”

এই রবোটিক বিড়ালের সঙ্গে থাকবে একটি ব্যবহারবিধি। যা থেকে ব্যবহারকারীরা একদম বাস্তব প্রাণি পোষার অভিজ্ঞতা অর্জনের কায়দা শিখতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..