× Banner
সর্বশেষ
কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী

পুলিশ সুপারের সাথে মোটর সাইকেল ডিলার ও বিআরটিএ কর্মকর্তাদের মতবিনিময়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর পুলিশ সুপারের সাথে মোটর সাইকেল বিক্রয়কারি ডিলার, বিআরটিএ কর্মকর্তা ও যানবাহনের রেজিঃ ফিস জমাদানকারি ব্যাংক প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযানের এডি আতিয়ার রহমান, মেহেরপুর বিআরটিএ মটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স,বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমূখ।

পুলিশ সুপার জানান,মোটর সাইকেল কিনতে লাগবে নুন্যতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে নুন্যতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার নিকট মোটর সাইকেল বিক্রি করা যাবে না। মতবিনিময় সভায় পুলিশ সুপার এস.এম মুরাদ আলী সরকারী এ সিদ্ধান্তের কথা মোটর সাইকেল বিক্রিয়কারী ডিলারদের জানিয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..